Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌলপুর হাসপাতালের বহির্বিভাগে সময়মতো চিকিৎসকরা বসছেন না

সোমবার নির্ধারিত সময়ের পর এক ঘণ্টা পেরিয়ে গেলেও বহির্বিভাগে কোনও চিকিৎসকের দেখা না মেলার অভিযোগ উঠেছে

মৌলপুর হাসপাতালের বহির্বিভাগে সময়মতো চিকিৎসকরা বসছেন না
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে সাইন বোর্ডে স্পষ্ট নির্দেশ রয়েছে, বহির্বিভাগের সময়সূচি সকাল ৯ থেকে দুপুর ২টো পর্যন্ত। অথচ সংশ্লিষ্ট হাসপাতালে এই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। সোমবার নির্ধারিত সময়ের পর এক ঘণ্টা পেরিয়ে গেলেও বহির্বিভাগে কোনও চিকিৎসকের দেখা না মেলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৯টা বেজে ৪৩ মিনিট। মৌলপুর হাসপাতালের বহির্বিভাগে ঢুঁ দিয়ে দেখা যায় চিকিৎসকদের চেয়ার ফাঁকা। দরজার বাইরে রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সকাল ১০টার পরে সেখানে চিকিৎসক আসেন বলে দাবি রোগীদের। ততক্ষণে রোগীদের লম্বা লাইন পড়ে যায়। এতে ভোগান্তির শিকার হতে হয় রোগী এবং তাঁদের পরিজনদের। এনিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ ছড়ায়। কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন পুরাতন মালদহ শহরের রবীন্দ্রপল্লির বাসিন্দা মায়ারানি দাস। এদিন সকালে তিনি তাঁর স্বামী পরিতোষ দাসের সঙ্গে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখাতে আসেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখনও চিকিৎসকের দেখা নেই। চিকিৎসকরা নিজেদের ইচ্ছেমতো আসার নিয়ম বানিয়ে নিয়েছেন। কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত। আরও ভুক্তভোগী রোগী শুকদেব পাল এবং বুদ্ধেশ্বর পালরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা বলেন, আমাদের প্রেসার একটু বেড়ে গিয়েছে। শরীর ভালো নেই। এদিন হাসপাতালে এসেছি। ৫৫ মিনিটের বেশি অপেক্ষা করছি। এটা  নিত্যদিনের ঘটনা। নিয়ম কেউ মানে না। 

Advertisement

উল্লেখ্য, পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতাল সাধারণ মানুষের নির্ভরের জায়গা। ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ২০টি ওয়ার্ডের মানুষ হাসপাতালের উপর নির্ভরশীল। বাইরের ব্লক থেকেও রোগীরা বহির্বিভাগে আসেন। হাসপাতালে পাঁচ জন চিকিৎসক রয়েছেন। বহির্বিভাগে প্রতিদিন দু’জন চিকিৎসক বসেন। এদিন সময়মতো চিকিৎসক না বসা নিয়ে স্থানীয় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে পুরাতন মালদহ ব্লকের স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার বলেন, আমি বিভিন্ন মিটিংয়ে চিকিৎসকদের বারবার বলেছি সময়মতো বহির্বিভাগ শুরু করে দিতে। কিন্তু কেউ তা শুনছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।  রোগীদের ভিড়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ