Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেওচড়াইতে পুজো-মেলার উদ্বোধন রবির

দেওচড়াইতে পুজো-মেলার উদ্বোধন রবির
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দেওচড়াই অঞ্চলের কৃষ্ণপুর চেংমারির সদাগরপাড়ায় চাঁদ সদাগর ডিঙা ও মা মনসা পুজোর মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কথিত আছে ভাটির দেশে বাণিজ্য করতে যাওয়ার সময় তাঁর সপ্ত ডিঙার একটি এখানে ডুবে যায়। নাটাবাড়ি কেন্দ্রে বিধায়ক হওয়ার পর রবিবাবু এই জায়গায় রাস্তা, মন্দির ও নৌকার আকৃতির চারপাশ বাঁধিয়ে দেন। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারের এলাকা বলে এখানে সর্বক্ষণ বিএসএফ মোতায়ন থাকে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ১৯৯২ সাল থেকে ওই মেলায় যাই। সেখানে মনসা পুজোও হয়। বিএসএফ গ্রামবাসীদের সহযোগিতা করে। সেখান থেকে কয়েক হাত দূরেই বাংলাদেশ। ওই দেশের মানুষও ওপাশে দাঁড়িয়ে পুজো দেখে। সম্প্রীতির বাতাবরণে তৈরি হয় সেখানে।
Advertisement
সম্পর্কিত সংবাদ