Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনমজুররা কাজ না করায় মেমারিতে ধান কাটতে সমস্যা

দিনমজুররা কাজ না করায় মেমারিতে ধান কাটতে সমস্যা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দিনমজুররা ধান কাটার কাজ বন্ধ রাখায় সমস্যায় পড়েছেন মেমারির কুচুট গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দারা। তাঁরা বলেন, জমির মালিকদেরও ধান কাটতে তারা বাধা দিচ্ছে। এমনিতেই ‘ডানা’র প্রভাবে ধান কাটার কাজ পিছিয়ে গিয়েছে। ধান গাছ পড়ে গিয়েছে। সেকারণে তা কাটতে সমস্যা হচ্ছে। এখনও ধান না ওঠায় আলু চাষও পিছিয়ে গিয়েছে। তারপর আচমকা দিনমজুররা মাঠে কাজে না যাওয়ায় সমস্যা বেড়েছে। স্থানীয়রা সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে।  পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল বলেন, কী কারণে কাজ বন্ধ রাখা হয়েছে তা জানার জন্য ওদের সঙ্গে কথা বলা হবে। পারিশ্রমিক বাড়ানোর দাবি থাকলে তা দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ