Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটা হাসপাতাল পরিদর্শনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব

দিনহাটা হাসপাতাল পরিদর্শনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: শনিবার সকালে হঠাৎ দিনহাটা মহকুমা হাসপাতালে পরিদর্শনে গেল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধরের নেতৃত্বে নেতা-কর্মীরা হাসপাতালে যান। হাসপাতালে একাধিক অব্যবস্থা তাঁদের নজরে আসে। অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসকরা হাসপাতালে আসছেন না। রোগীরা পরিষেবা না পাওয়ায় রাজ্য সরকারের পাশাপাশি স্থানীয় মন্ত্রীর বদনাম হচ্ছে। তৃণমূল নেতাদের পরিদর্শনের পরে কর্তব্য গাফিলতির অভিযোগে দু’জন চিকিৎসককে  শোকজ করেছে কর্তৃপক্ষ। তৃণমূল নেতাদের এই কর্মকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ