Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাঙাপাড়ায় যুবতীর দেহ উদ্ধার

ডাঙাপাড়ায় যুবতীর দেহ উদ্ধার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: রবিবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের ডাঙাপাড়ায় এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রকেয়া খাতুন(২৭)। সে ওই এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, এদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের মধ্যেই ওই যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বিধাননগর তদন্তকেন্দ্রের পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ