Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গু বিজয় অভিযান

ডেঙ্গু বিজয় অভিযান
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পুর এলাকায় ডেঙ্গু রোধে পালিত হল পশ্চিমবঙ্গ ডেঙ্গু বিজয় অভিযান কর্মসূচি। সোমবার রায়গঞ্জের বিধানমঞ্চ সভাগৃহে এই কর্মসূচি পালিত হয়। পুরসভার তরফ থেকে জানা গিয়েছে, ৬৪জন হাউস টু হাউস মেম্বার ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, শহরে ডেঙ্গু যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে।এই মরশুমে ১৬ জন আক্রান্ত হয়েছেন। আমরা সমস্ত দিক খেয়াল রাখছি। আবহাওয়ার পরিবর্তনের জেরে এখনও ডেঙ্গুর প্রকোপ রয়েছে। 
Advertisement
অন্যদিকে, রায়গঞ্জ শহর লাগোয়া মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তেই আসরে নেমে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এলাকায় চলছে সচেতনতা শিবির। 
সম্পর্কিত সংবাদ