Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ডানদিকে হৃদপিণ্ড, শতাব্দীর উদ্যোগে শিশুর অপারেশন

জন্ম থেকেই বাঁদিকের পরিবর্তে ডানদিকে হার্ট। শিশুর চিকিৎসায় অপারগ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন সাংসদ শতাব্দী রায়। সাংসদের উদ্যোগে মঙ্গলবার কলকাতার বেসরকারি হাসপাতালে ওই শিশুর অস্ত্রোপচার হয়।

ডানদিকে হৃদপিণ্ড, শতাব্দীর উদ্যোগে শিশুর অপারেশন
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জন্ম থেকেই বাঁদিকের পরিবর্তে ডানদিকে হার্ট। শিশুর চিকিৎসায় অপারগ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন সাংসদ শতাব্দী রায়। সাংসদের উদ্যোগে মঙ্গলবার কলকাতার বেসরকারি হাসপাতালে ওই শিশুর অস্ত্রোপচার হয়। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এক বছরের ওই শিশু। অস্ত্রোপচারের পরই এদিন সাংসদ ওই শিশুর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান। শিশুকন্যার বাবা-মা সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। 
Advertisement
জানা গিয়েছে, সিউড়ি এক দম্পতির শিশু কন্যার হার্ট জন্ম থেকেই উল্টোদিকে ছিল। বিষয়টি জানার পরই পরিবারের তরফে তার চিকিৎসা শুরু হয়। প্রয়োজন ছিল অস্ত্রোপচার। তবে অর্থাভাবে তা সম্ভব হয়ে উঠছিল না। এরপরই তাঁরা সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত উদ্যোগ নিয়ে সাংসদের তরফে এক সপ্তাহের মধ্যেই ওই শিশুর অস্ত্রোপচারের বন্দোবস্ত করা হয়। অবশেষে এদিন সফল অস্ত্রোপচার হল। সাংসদ বলেন, ওই শিশুর পরিবার যোগাযোগ করার পরই দ্রুত উদ্যোগ নিয়ে অস্ত্রোপচারের বন্দোবস্ত করা হয়। আমি নিজে সমস্ত কিছুর তদারকি করেছি। শিশুটি নতুন জীবন পেল, আমার খুব ভালো লাগছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ