নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দিনবাজার গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক। ধৃতের নাম নবিউল ইসলাম। বাড়ি ফালাকাটায়। এনিয়ে ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হল। পুলিস জানিয়েছে, ঘটনায় অভিযুক্তদের সঙ্গে নবিউলের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। আদালতের নির্দেশে হেফাজতে নিয়ে নবিউলকে জেরা করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
Advertisement
গত ২৪ জুলাই রাতে জলপাইগুড়ি শহরের দিনবাজারে ডাকাতির উদ্দেশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয় ভিনরাজ্যের দুষ্কৃতীরা। ঘটনাচক্রে সেসময় পুলিসের টহলদারি ভ্যান এসে পড়ে। পুলিসকে দেখেই গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। কোনওমতে প্রাণে বাঁচেন পুলিসকর্মীরা। এদিকে, গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতী দলটি। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে উত্তরপ্রদেশ থেকে তিনজনকে ধরে নিয়ে আসে পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় পুলিসের এক কনস্টেবলও। এবার ফালাকাটার বাসিন্দা নবিউলকে গ্রেপ্তার করল পুলিস। দুষ্কৃতীদের শহরের হোটেলে থাকার অর্থ জুগিয়েছিল সে, এমনটাই অভিযোগ।



