সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার পুরাতন মালদহের রাঙামাটিতে অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র খুলল না। অভিযোগ, এদিন এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং গ্রুপ সি’র কর্মীরা আসেননি। সেজন্য দিনভর এই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ ছিল। অসুস্থ পশু নিয়ে স্থানীয়দের ফিরে যেতে হয়েছে। এতে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। তাঁরা আক্ষেপ প্রকাশ করেছেন। অন্যদিকে ওই স্বাস্থ্যকেন্দ্রে দশ বছরের বেশি সময় ধরে গ্রুপ ডি কর্মী পদ ফাঁকা। অন্যকর্মীদের তালা খোলা এবং দরজা বন্ধ করতে হয় বলে অভিযোগ উঠেছে। যদিও ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর জানিয়েছে, রাঙামাটির অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক রয়েছেন। আরও একজন গ্রুপ সি কর্মী রয়েছেন। যিনি চিকিৎসক রয়েছেন, তিনি দপ্তরের নির্দেশে জেলা সদরের স্টেট অ্যানিমেল হেলথ সেন্টারে ডিউটিতে গিয়েছেন। আরও একজনের স্ত্রী অসুস্থ। তিনি ছুটিতে রয়েছেন। সেজন্য স্বাস্থ্য কেন্দ্র এদিন বন্ধ ছিল।
Advertisement
পুরাতন মালদহ ব্লকে দুটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। একটি ব্লক প্রশাসন চত্বরে, আর একটি ভাবুকের রাঙামাটিতে। দুই স্বাস্থ্য কেন্দ্রের উপর বহু মানুষ নির্ভর করে থাকেন। রাঙামাটি স্বাস্থ্য কেন্দ্র খোলা রাখার নিয়ম সকাল ৯টা থেকে বিকেল তিনটে পর্যন্ত। এদিন দুপুর একটা নাগাদ সেখানে গিয়ে দেখা গেল, স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। এক মহিলা বলেন, অনেক মানুষ ছাগল নিয়ে এসে ঘুরে গিয়েছেন। আমাদের জিজ্ঞেস করেছে, বন্ধ কেন? চিকিৎসক আসেননি কেন?
গ্রামের গৃহবধূ সেনজি টুডু বলেন, চিকিৎসক অন্য কোথাও গেলে আরও একজন চিকিৎসক দেওয়া উচিত। পুরাতন মালদহ ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক পাপিয়া মণ্ডল বলেন, আমাদের চিকিৎসক প্রতিদিন স্টেট অ্যানিমেল হেলথ সেন্টারে যান না। সপ্তাহে একদিন যান। ওই দিন গ্রুপ সি কর্মীকে দিয়ে চালানো হয়। ওই কর্মী ছুটিতে থাকায় আজ বন্ধ ছিল। স্বাস্থ্য কেন্দ্র খোলা রাখার জন্য গ্রামবাসীরা যদি আমার কাছে বাড়তি কর্মী আবেদন করেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।