দুবাই: ৩৪ বছর বয়সি মহম্মদ সামির ম্যাচ ফিট থাকার নেপথ্যে খাওয়া-দাওয়ার ব্যাপারে কঠোরতম সংযম। দিনে মাত্র একবার খান তিনি। তার মধ্যে আবার মিষ্টি জাতীয় খাবারকে জীবন থেকে চিরতরে ছেঁটেই ফেলেছেন। সম্প্রচারকারী চ্যানেলে সামি বলেছেন, ‘২০১৫ সালের পর আমি দিনে মাত্র একবারই খাই। শুধু ডিনারই করি। ব্রেকফাস্ট বা লাঞ্চ করি না। এটা মেনে চলা একেবারেই সহজ নয়। তবে একবার ধাতস্থ হয়ে গেলে বিষয়টা অভ্যাসে দাঁড়িয়ে যায়।’
Advertisement
গোড়ালিতে অস্ত্রোপচারের পর রিহ্যাব চলাকালীন অস্বাভাবিকভাবে ওজন বেড়েছিল তাঁর। প্রায় ৯ কেজি ওজন ঝরিয়ে খেলার মতো অবস্থায় ফেরেন সামি। এ বিষয়ে তিনি বলেন, ‘রিহ্যাবের সময় প্রায় ৯০ কেজি ছুঁয়েছিল ওজন। এমন অবস্থায় নিজেকেই চ্যালেঞ্জ জানাতে হয় ওজন কমানোর জন্য।’



