Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের ধাক্কায় জখম নাবালিকা

ডাম্পারের ধাক্কায় জখম নাবালিকা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বাইকের পিছনে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হল এক নাবালিকা। পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায়। জখম নাবালিকার নাম ফারান ইয়াসমিন। শনিবার বাইকে বাবা তৈমুর আলি ও মায়ের সঙ্গে বৃন্দাবাড়ি থেকে মধুবন আত্মীয়ের বাড়ি যাচ্ছিল ফারান। সুলিয়াপাড়ায় মালদহমুখী একটি ডাম্পার বাইকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর চোট পায় নাবালিকা। নাবালিকার বাবা-মা অল্প চোট পেয়েছেন। স্থানীয়রা জখম নাবালিকাকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফারানকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ