Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু বাঁকুড়ায়

ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু বাঁকুড়ায়
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভম মাজি(২৮)। তাঁর বাড়ি বাঁকুড়া সদর থানার শ্যামদাসপুর এলাকায়। এদিন দুপুরে বাঁকুড়া শহরের ভাটিগোড়া এলাকায় জাতীয় সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিস বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর মৃত্যু হয়। এক পুলিস আধিকারিক বলেন, মাস দু’য়েকের মধ্যে ওই যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কার্ড ছাপানোর জন্য বাইকে চেপে তিনি শহরে আসছিলেন। ওইসময় ডাম্পারটি তাঁকে ধাক্কা মারে। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তার খোঁজ চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ