Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পার আটকে জলাভূমি বোজানো রুখল পুলিস

ডাম্পার আটকে জলাভূমি বোজানো রুখল পুলিস
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের ফতেপুর এলাকায় জলাভূমি বুজিয়ে ফেলার অভিযোগে মামলা দায়ের হল থানায়। প্রায় প্রতিদিনই ভোরের দিকে ডাম্পারে করে মাটি এনে ফেলা হচ্ছে সেখানে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে বহরমপুর থানার পুলিস সেখানে হানা দেয়। সেখান থেকে একটি ডাম্পার উদ্ধার করেছে পুলিস। ওই ডাম্পারে করে মাটি এনে ফতেপুর কালভার্টের কাছে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছিল। পুলিস ডাম্পারটিকে আটক করেছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওখানে অভিযান চালানো হয়। একটা জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছিল। যে ডাম্পার করে মাটি আনা হচ্ছিল সেটিকে আমরা আটক করেছি। মামলা রুজু হয়েছে। কারা এই কাজ করছিল, আমরা সেই তদন্ত শুরু করেছি।
সম্পর্কিত সংবাদ