Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারে আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার

ডাম্পারে আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের শিল্পীনগরে পথ দুর্ঘটনায় ডাম্পারে আগুন লাগানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল (৪০)। বাড়ি রায়গঞ্জের শিল্পীনগর এলাকায়। গত ৩ জানুয়ারি রায়গঞ্জের শিল্পীনগরে জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বাইকচালক সুভাষচন্দ্র দে সরকারের। গুরুতর আহত হন তাঁর মেয়ে সুস্মিতা। এরপরই উত্তেজিত জনতা ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় শনিবার রাতে শিল্পীনগর এলাকা থেকে অভিযুক্ত সুশান্তকে গ্রেপ্তার করে পুলিস। এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে দু’দিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ