Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ডোমকলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: শনিবার বিকেলে ডোমকলের বর্তনাবাদে শিয়ালমারী নদীর ধারে একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম গফ্ফার শেখ(৩৫)। বাড়ি ডোমকলের শম্ভুনগরে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমকল থানার পুলিস। জানা গিয়েছে, ওই যুবক দিনমজুরের কাজ করতেন। শনিবার বিকেলে শিয়ালমারী নদীর ধার দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে কিছু একটা ঝুলতে দেখেন কয়েকজন। এরপরে তাঁরা কাছে যেতেই গাছে গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ