Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

ডোমকলে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমায় দু’টি পৃথক পথ দূর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ওই দু’জনের মৃত্যু হয়েছে। 
Advertisement
ডোমকলের জুগিন্দায় মোটরভ্যানের সঙ্গে সংঘর্ষে জখম বাইকচালকের মৃত্যু হল। মৃতের নাম সিদ্দিক হোসেন(৩৭)। তাঁর বাড়ি ডোমকলের ডুবাপাড়ায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের এলাকায় ভালোই পরিচিতি রয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন। জুগিন্দা রথতলার কাছে আসতেই ওই যুবকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটর ভ্যানের। সিদ্দিক সাহেব রাস্তাতে ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেই অপারেশন চলাকালীন তাঁর মৃত্যু হয়।  তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, জলঙ্গির ভাদুরিয়াবাজারে টোটোর ধাক্কায় জখম প্রৌঢ়ার মৃত্যু হল। মৃতের নাম সাইরা বিবি(৫৫)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই প্রৌঢ়া রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি টোটোর ধাক্কায়ো তিনি জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন। সেখানে ওইদিন রাতে তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ