Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, আটক জেসিবি

ডোমকলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, আটক জেসিবি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি জেসিবি মেশিন আটক করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সোমবার রাতে ডোমকলের শিবনগর ভৈরবের পাড়ে হানা দিয়ে ওই জেসিবি মেশিনটি আটক করা হয়। 
Advertisement
প্রশাসন সূত্রের খবর, নদ পাড়ের মাটি কাটা নিয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে কার্যত তোয়াক্কা না করেই শিবনগরে ভৈরব পাড়ের মাটি কেটে বিক্রি করে দিচ্ছিল মাটি মাফিয়ারা। ওই অভিযোগ পেয়ে সোমবার রাতে সেখানে হানা দেয় এসডিও ডোমকল শুভঙ্কর বালা, বিডিও ডোমকল শঙ্খদ্বীপ দাস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস ও তাঁর টিম। সরকারি দপ্তরের আধিকারিকরা হানা দিচ্ছে টের পেয়েই জেসিবি ফেলে পালিয়ে যায় মাটি মাফিয়ারা। পরে জেসিবিটিকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে তুলে আনা হয়। ডোমকলের বিলএলআরও দীপঙ্কর দাস বলেন, আমাদের কাছে অবৈধভাবে মাটি কাটার খবর আসা মাত্রই সোমবার রাতে শিবনগর ঘাটে হানা দিয়েছি। আমরা একটি জেসিবি আটক করেছি। অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আমাদের লাগাতার অভিযান চলছে।
এসডিও শুভঙ্কর বালা বলেন, আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল। সোমবার রাতে আমার হঠাৎ হানা দিয়েছি। আমাদের অভিযান চলছে। -প্রতীকী চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ