Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে মিষ্টির দোকানে অগ্নিদগ্ধ হয়ে কলেজ ছাত্রের মৃত্যু, জখম ৩

ডোমকলে মিষ্টির দোকানে অগ্নিদগ্ধ হয়ে কলেজ ছাত্রের মৃত্যু, জখম ৩
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ডোমকল থানার বক্সিপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হল এক কলেজ ছাত্রের। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম আজিজ শেখ(১৯)। বাড়ি বক্সিপুর এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও তিনজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 
Advertisement
গত বুধবার বক্সিপুরে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। সেই সময় দোকানে ক্রেতারাও ছিলেন। তাঁদের মধ্যে আগুনে ঝলসে গুরুতর জখম হন আসরফ মোল্লা, আবদুস মোল্লা, আজিজ শেখ ও সাবির শেখ। চারজনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার রাতে আজিজ শেখের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। মৃতের কাকা বাগবুল মণ্ডল বলেন, আজিজ বিএ প্রথম বর্ষের ছাত্র। দুর্ঘটনার সময় দোকানে বসে মিষ্টি খাচ্ছিল। ছুটে বেরিয়ে আসার আগেই তাকে আগুনে ঘিরে ফেলেছিল।
সম্পর্কিত সংবাদ