সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমা আদালতের কোর্ট বিল্ডিং পরিদর্শনে এলেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা বিচারক তথা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ পুষ্পল সৎপথি। বৃহস্পতিবার বিকেলে তিনি মহকুমা আদালত ভবনের পরিকাঠামো খতিয়ে দেখেন। পরিদর্শনের পর তাড়াতাড়ি মহকুমা আদালত চালুর আশ্বাস দেন। সেই সঙ্গে আদালত চত্বরের পরিবেশ-সংক্রান্ত বিষয়ে তাঁকে নজর দিতে দেখা গিয়েছে। তিনি ডোমকলের আইনজীবীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
Advertisement
তিনি বলেন, খুব তাড়াতাড়ি যাতে ডোমকল আদালত চালু করা যায়, তার জন্য বহরমপুর জেলা আদালত থেকে আমরা পরিদর্শনে এসেছি। এজন্য পিডব্লুডির বিভিন্ন ডিপার্টমেন্টর ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করলাম। তাড়াতাড়ি ডোমকল মহকুমা আদালত চালু করতে আমাদের তরফে সবরকম চেষ্টা করা হবে।
ডোমকলের আইনজীবী রাশিদুর আলম বলেন, ডোমকল ও নদীয়ার তেহট্ট একসঙ্গে মহকুমার তকমা পেয়েছিল। অথচ তেহট্ট বহুদিন আগে মহকুমা আদালত পেলেও ডোমকলে মহকুমা আদালত এখনও চালুই হল না। এখানে আদালত চালু হলে সীমান্ত এলাকার প্রচুর মানুষ উপকৃত হবেন।