Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে জলে ডুবে মৃত্যু বালকের

ডোমকলে জলে ডুবে মৃত্যু বালকের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ডোমকলে বাড়ির পাশের ডোবা থেকে খেলার ছলে ঘটিতে জল আনতে গিয়ে ডুবে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম আলিপ শেখ(৭)। রবিবার দুপুরে ডোমকলের রায়পুর চোয়াপাড়ার ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ছোটো থেকেই দিদার বাড়িতে থাকত আলিপ। রবিবার সকালে বাড়ির মধ্যে কাজে ব্যস্ত ছিলেন তার দিদা। সেই সময় জলের ঘটি নিয়ে বেরিয়ে পড়ে আলিপ। ঘটিতে করে জল তোলার সময় সে ডোবার জলে পড়ে যায়। খানিকটা গর্ত থাকায় জলে ডুবে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর ডোবার জলে তার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিস। মৃতের দিদা মঞ্জুরা বিবি বলেন, ছোট থেকেই আলিপ আমাদের কাছেই মানুষ। ওকে সবসময় চোখে চোখে রাখতাম। আমি বাড়ির মধ্যে কাজ করছিলাম। ওই সময় বাড়ির পিছনে খেলতে গিয়ে জলে ডুবে যায়। ও আমাদের খুব আদরের ছিল। ভাবতেই পারছি না ও নেই।
সম্পর্কিত সংবাদ