Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

ডোমকলে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমকলে। মৃতার নাম মারুফা বিবি(২০)। বৃহস্পতিবার সকালে ডোমকলের দক্ষিণনগর মাঠপাড়ায় বাবার বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ডোমকল থানার পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসপাঁচেক আগে ওই বধূর সঙ্গে ডোমকল থানা এলাকার এক যুবকের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ওই গৃহবধূকে বাপেরবাড়িতে রেখে যায় শ্বশুরবাড়ির লোকজন। এরপরে বৃহস্পতিবার সকালে নিজের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব হয়েছেন মৃতার বাপেরবাড়ির লোকজন। যদিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ডোমকল থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃতের কাকা সোহেল রানা বলেন, বিয়ের পর থেকেই সংসারে অশান্তির সৃষ্টি করে ওর শ্বশুরবাড়ির লোকজন। মাস খানেক আগে মেয়েকে আমাদের এখানে রেখে যায়। এরপর থেকে ওরা আর খোঁজ নেয়নি। ওদের এই ব্যবহারের জন্যই আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ