সংবাদদাতা, ডোমকল: প্রয়াস প্রকল্পে ডোমকল মহকুমাজুড়ে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল মুর্শিদাবাদ জেলা পুলিস। বৃহস্পতিবার বিভিন্ন থানার আইসি, ওসিরা প্রকৃত মালিকের হাতে ওই মোবাইলগুলি তুলে দেন। পুলিস জানিয়েছে, মোবাইল চুরি, হারিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে বাইরের জেলা, রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। আর তাতেই মোবাইলগুলি উদ্ধার হয়েছে। মোবাইল হাতে পেয়ে প্রত্যেকেই পুলিস প্রশাসনের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পুলিসের অন্তর্গত ডোমকল মহকুমা থেকে চুরি ও হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন ডোমকল থানা থেকে ২৬ টি মোবাইল তাঁদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও ইসলামপুর থানা থেকে ১৬ টি , রানিনগর থেকে ১৩ টি , জলঙ্গি থেকে ১২ টি ও সাগরপাড়া থানা থেকে ৪ টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, প্রয়াস প্রকল্পের মাধ্যমে হারানো, চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের তরফে জেলার বিভিন্ন থানা এলাকায় প্রচুর মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।