Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে বাড়িতে গাঁজা চাষ, নষ্ট করল পুলিস

ডোমকলে বাড়িতে গাঁজা চাষ, নষ্ট করল পুলিস
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: পুলিসি নজর এড়িয়ে বাড়িতেই চলছিল গাঁজার চাষ। খবর পেয়ে শনিবার শেখপাড়া ও সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে গাঁজা গাছ নষ্ট করল রানিনগর থানার পুলিস। পুলিসের দাবি, গাঁজা চাষ রুখতে তাদের তরফে লাগাতার অভিযান চলছে। থানা এলাকার খোলা জায়গায় গাঁজার গাছ দেখলে তা কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে। সেকারণে পুলিসি ঝক্কি এড়াতে খোলা জায়গার বদলে বাড়ির উঠানে গাঁজা চাষ চলছে। যদিও শেষ পর্যন্ত সোর্স মারফৎ খবর পেয়ে শেখপাড়া ও সংলগ্ন এলাকায় হানা দিয়ে গাঁজা গাছ নষ্ট করে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ