Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডোমকলে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ডোমকলে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম আকলেমা বেওয়া(৬৫)। তাঁর বাড়ি হরিদেবপুরে। বুধবার বিকেলে ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। তাঁকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ঘাতক বাইকটির খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, আকলেমা বেওয়া কানে কম শুনতেন। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ডোমকল আসছিলেন। রাজ্য সড়ক পার হওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। রাজ্য সড়কের উপর ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবারের দাবি, রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। মৃতের বউমা নুরজাহান বিবি বলেন, উনি কানে একটু কম শুনতেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ