Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

ডোমকলে বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ডোমকলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম মাসুয়ারা খাতুন(১৮)। বৃহস্পতিবার সকালে ডোমকলের নস্করপুরে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় মৃতার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে হরিহরপাড়ার মাসুয়ারা খাতুনের সঙ্গে লস্করপুরের এক যুবকের বিয়ে হয়। মৃতার বাপেরবাড়ির লোকজনের দাবি, তাদের সংসারে কোনও অশান্তি ছিল না। এদিন তাঁরা খবর পান মাসুয়ারা আত্মঘাতী হয়েছে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ