Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দামোদরখুরিতে আগুন, আতঙ্ক

দামোদরখুরিতে আগুন, আতঙ্ক
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়ার ঘিরনীগাওঁ গ্রাম পঞ্চায়েতের দামোদরখুরি গ্রামে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আইনুল হক নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিস ও ইসলামপুর দমকল বাহিনী। দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বেশ কয়েকটি ঘর আগুনে পুড়ে যায়। কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়েছে ৩টি পরিবারের বেশ কয়েকটি ঘর। মুহূর্তের মধ্যে নজিবুল, আকবর আলীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনো পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ