Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডামডিমে গুম্ফার সামনে দলছুট হাতি

ডামডিমে গুম্ফার সামনে দলছুট হাতি
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার দুপুরে ডামডিম পেট্রল পাম্প সংলগ্ন ডামডিম গুম্ফার সামনে আচমকাই একটি দলছুট হাতি চলে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাতিটি পাশেই ধান খেতে হামলা চলায়। প্রায় ছয় বিঘা জমির কেটে রাখা ধান খেয়ে, ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে। হাতিটি পার্শ্ববর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে চলে আসে। সন্ধ্যা পর্যন্ত হাতিটিকে তাড়াতে পারেননি বনকর্মীরা। তবে তাঁরা জানান, রাতে হাতিটিকে তাড়িয়ে ভুট্টাবাড়ি জঙ্গলে ফিরিয়ে দেবেন। তার প্রস্তুতি বনকর্মীরা নেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ