সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার বিকেলে মালব্লকের ডামডিমে ১৭ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়িকে ধাক্কা মারল একটি বড় গাড়ি। ঘটনায় ছোট গাড়ির চালক সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের পুলিস উদ্ধার করে প্রথমে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। মাল থানার পুলিস গাড়ি দু’টি আটক করে থানায় নিয়ে যায়।



