Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট দিতে গিয়ে খুন হয়েছিলেন, শীতলকুচির সেই আনন্দ বর্মনের বাড়িতে জেলাশাসক-এসপি

ভোট দিতে গিয়ে খুন হয়েছিলেন, শীতলকুচির সেই আনন্দ বর্মনের বাড়িতে জেলাশাসক-এসপি
  • ২৮ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: ২০২১ সালের এপ্রিল মাস। ভোট দিতে গিয়ে বেঘোরে প্রাণ যায় শীতলকুচির যুবক আনন্দ বর্মনের। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ওই বিজেপি কর্মীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। প্রায় পাঁচ বছর পরে আরও একটি ভোট হাজির। জোরদার প্রচারে নেমেছে রাজনীতিক দলগুলি। এই আবহে শনিবার নিহত আনন্দ বর্মনের পরিবারের সঙ্গে দেখা করলেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ও পুলিশ সুপার জসপ্রীত সিং। 

Advertisement

এদিন শীতলকুচির পাঠানটুলি গ্রামে যান জেলা পুলিশ ও প্রশাসনের এই দুই শীর্ষ কর্তা। কথা বলেন আনন্দ বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। কোনো রাজনৈতিক দল এলাকায় ভয় দেখাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ নেন এই দুই প্রশাসনিক শীর্ষ কর্তা। 
সেখান থেকে বেরিয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন, ‘গত ভোটে এই বুথে এক ভোটারের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আমরা সেই পরিবারে সদস্যদের সঙ্গে কথা বললাম। কেউ ভয় দেখালে প্রশাসনে জানাতে বলেছি। পাশাপাশি শীতলকুচিতে নির্বাচনী সভা রয়েছে। সেই সভাস্থল ও প্রস্তুতি খতিয়ে দেখা হল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ