Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্যারেড গ্রাউন্ডের সংস্কার এখনও হয়নি, দেখলেন ডিএম, এসপি

গত ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে গিয়েছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। পাঁচ দিন কেটে গিয়েছে। এখনও ক্ষতবিক্ষত অবস্থা মাঠের।

প্যারেড গ্রাউন্ডের সংস্কার এখনও হয়নি, দেখলেন ডিএম, এসপি
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে গিয়েছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। পাঁচ দিন কেটে গিয়েছে। এখনও ক্ষতবিক্ষত অবস্থা মাঠের। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে জেলাবাসীর মধ্যে। মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, মাঠে জল জমে থাকায় ডেঙ্গুর বাহক মশা এবার বংশবিস্তার শুরু করবে। 

Advertisement

এই অবস্থায় মঙ্গলবার বিকেলে প্যারেড গ্রাউন্ডে আসেন জেলাশাসক আর বিমলা, পুলিস সুপার ওয়াই রঘুবংশী, বিধায়ক সুমন কাঞ্জিলাল, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ প্রশাসনের আধিকারিকরা। সন্ধ্যায় প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় তাঁরা বৈঠক করেন। বৈঠকের বিষয় ছিল কীভাবে প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। যদিও কবে মাঠ সংস্কারের কাজ শুরু হবে তা নিয়ে ডিএমের কোনও বক্তব্য মেলেনি। বৈঠকের পর সৌরভবাবু বলেন, আমার একটাই দাবি, বেহাল প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজে জেলা প্রশাসনকে টাকা দিক পিএমও দপ্তর। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, সভার জন্য অস্থায়ী কংক্রিটের রাস্তা, হেলিপ্যাড, পেভার ব্লক বসানোয় মাঠ ক্ষতবিক্ষত হয়ে আছে। জেলা প্রশাসন দেখছে কীভাবে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ