Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাম কমছে, তেহট্টে সব্জি চাষ করে ক্ষতির আশঙ্কায় চাষিরা

দাম কমছে, তেহট্টে সব্জি চাষ করে ক্ষতির আশঙ্কায় চাষিরা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট :  শীতকালীন সব্জি চাষ করে ক্ষতির আশঙ্কা করছেন সব্জি চাষিরা। দাম দিন দিন কমে যাওয়া তাঁরা উদ্বিগ্ন। তেহট্ট মহকুমার বিভিন্ন জায়গায় শীতের মরসুমে কয়েকশো বিঘা সব্জি চাষ হয়। তারমধ্যে পালং শাক,ফুল কপি, বাঁধা কপি সহ অন্যান্য চাষ। প্রথম দিকে সব্জির দাম পেলেও এখন দাম কমে যাওয়াতে ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। প্রায় এক বিঘাতে ফুলকপি লাগিয়েছেন রন্তু বিশ্বাস। তিনি বলেন, প্রথম দিকে একটা ফুল কপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে। সেই ফুলকপি এখন ১৮ থেকে কুড়ি টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এক বিঘা চাষ করতে যা খরচ হয় এই দামে বিক্রি হলে তাতে ক্ষতি হবে। দাম কমে যাওয়ায় আমরা ক্ষতির আশঙ্কা করছি। একই কথা বলেন বিক্রম মণ্ডল। তিনি বলেন, বাঁধাকপি লাগিয়েছে। উঠতে এখনও দিন দশেক সময় লাগবে। এরমধ্যে যেভাবে দাম কমছে তাতে লাভ তো দূরের কথা খরচ উঠলে হয়। এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করতে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। সেই টাকা আমরা পাই না। আমরা পাইকারিভাবে বাজারে দিয়ে আসি অনেক কম টাকায়। ব্যবসায়ীরা আমাদের থেকে কম টাকায় নিয়ে বেশি দামে বিক্রি করছে। যে কারণে সাধারণ মানুষ বাজারে কম দামে এই সব জিনিস কিনতে পারছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ