Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গু সচেতনতায় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে বৈঠকে ক্ষোভপ্রকাশ ডিএমের

বর্ষা শুরু হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা ১১৮। গত দু’মাসে ডেঙ্গুর দাপট অনেকটাই বেড়েছে।

ডেঙ্গু সচেতনতায় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে বৈঠকে ক্ষোভপ্রকাশ ডিএমের
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষা শুরু হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা ১১৮। গত দু’মাসে ডেঙ্গুর দাপট অনেকটাই বেড়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক শিশু ও আঠারো বছরের কম বয়সি। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ডেঙ্গু দমনে বিশেষ উদ্যোগ নিলেও বহু পঞ্চায়েত এ ব্যাপারে কার্যত উদাসীন। বৃহস্পতিবার এনিয়ে বৈঠকে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন জেলাশাসক শমা পারভীন। জেলার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, গত দু’মাস ধরে যেভাবে ডেঙ্গুর দাপট বাড়ছে, এটাকে যদি ঠেকানো না যায়, সেক্ষেত্রে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, এটা যথেষ্টই উদ্বেগের। প্রশাসনের টিম প্রতিটি এলাকায় যাচ্ছে। কিন্তু অনেক সময় তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিসের সহযোগিতা নিতে হচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষকে বোঝানোর ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েতের বড় ভূমিকা থাকে। কিন্তু সবক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।

Advertisement

জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েত। প্রশাসনিক রিভিউ বৈঠকে ওই পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষের কাছে জেলাশাসক জানতে চান, ডেঙ্গু সচেতনতায় তাঁরা কী করছেন? উত্তরে মনোজ বলেন, আমরা পঞ্চায়েতের তরফে ডেঙ্গু নিয়ে মানুষজনকে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করছি। কিন্তু অনেকেই সেসবে পাত্তা দিচ্ছেন না। খড়িয়া পঞ্চায়েতে চলতি বছরে এখনও পর্যন্ত ছ’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি ও ধূপগুড়িতে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। জলপাইগুড়ি শহরেও ডেঙ্গুর ভালোই দাপট রয়েছে। পুর এলাকায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১১ জন। ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়াও ধরা পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ