সংবাদদাতা, বহরমপুর: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম পিয়ারা বিবি(৫৪)। বৃহস্পতিবার সকালে দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ওই প্রৌঢ়ার মৃত্যু হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর বাড়ি যাব বলে পিয়ারা বিবি বেরিয়েছিলেন।



