সংবাদদাতা, বহরমপুর: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম পিয়ারা বিবি(৫৪)। বৃহস্পতিবার সকালে দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ওই প্রৌঢ়ার মৃত্যু হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর বাড়ি যাব বলে পিয়ারা বিবি বেরিয়েছিলেন। একটু গিয়েই তিনি পাকা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান। বুকে ও মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মৃতার মেয়ে ফুনকা বিবি বলেন, মা প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পাকা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়।



