Bartaman Logo
১০ জুন, ২০২৬

দলিত হয়ে ঘোড়ায় সওয়ার! বরকে মারধর যোগীরাজ্যে

দলিত হয়ে ঘোড়ায় সওয়ার! বরকে মারধর যোগীরাজ্যে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মিরাট: ফের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিত নিগ্রহের ঘটনা। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন এক দলিত যুবক। মাঝরাস্তায় তাঁকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রেহাই পাননি বরযাত্রীরাও। জানা গিয়েছে, লোহার রড, লাঠি, ধারালো বস্তু দিয়ে বর ও বরযাত্রীদের উপর হামলা চালানো হয়। মিরাটের বুলন্দশহরে বৃহস্পতিবারের এই ঘটনায় ছ’জন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। যদিও পুলিশের দাবি, বরের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসার সূত্রপাত। এএসপি রিজুল কুমার জানিয়েছেন,   ‘ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৩০ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, তফসিলি জাতি-উপজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের হয়েছে মামলা।’
Advertisement
বরযাত্রীদের সঙ্গেই ছিলেন ধামরাবলি গ্রামের বাসিন্দা সুরেন্দ্র সিং। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ভাগবত সিংয়ের বিয়ের  শোভাযাত্রা আটকায় ঠাকুর সম্প্রদায়ের প্রায় ৪০ জন। জাতপাত তুলে গালাগালির পাশাপাশি আমাদের বেধড়ক মারধর করা হয়। জোর করে ভাগবতকে ঘোড়া থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা। ওর আমাদের ভয় দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়।’
Advertisement
সম্পর্কিত সংবাদ