Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডায়ালিসিস পরিষেবা চালু

ডায়ালিসিস পরিষেবা চালু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: উদ্বোধনের মাসখানেক পরে অবশেষে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে ডায়ালিসিস পরিষেবা দেওয়া শুরু হয়।
Advertisement
বহুদিনের দাবি মেনে এই হাসপাতালে পিপিপি মডেলে পাঁচ শয্যার ডায়ালিসিস ইউনিট তৈরি করা হয়েছিল। ৫ অক্টোবর ওই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু চিকিৎসকের অভাবে একমাস পেরিয়ে গেলেও ডায়ালিসিস পরিষেবা চালু করা যায়নি। অবশেষে সমস্যা দেখে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম এগিয়ে আসেন।  
সম্পর্কিত সংবাদ