সংবাদদাতা, ধূপগুড়ি: মাদারিহাট উপ নির্বাচনে তৃণমূলের জয়ে সবুজ আবিরে মাতোয়ারা হলেন ধূপগুড়ির তৃণমূল নেতৃত্ব। শনিবার মাদরিহাট উপনির্বাচনে ঘাসফুল ফোটার খবরে অকাল হোলিতে মেতে ওঠেন তাঁরা। শুরু হয় ধূপগুড়িতে উত্সব।
Advertisement
মাদরিহাট উপনির্বাচনে বিন্নাগুড়ি এবং সাকোয়াঝড়া-২ গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রচারের দায়িত্বে ছিলেন ধূপগুড়ির তৃণমূল নেতৃত্ব। উপনির্বাচন ঘোষণা হতেই ধূপগুড়ির তৃণমূলের ব্লক সভাপতি মলয় রায় সহ অন্যান্য নেতৃত্ব মাটি কামড়ে সেখানে প্রচার করেন। অবশেষে তৃণমূল জয়ী হওয়ায় খুশি তাঁরা।



