Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিলীপের প্রচারে বিজেপির পতাকা নেওয়া বধূ তৃণমূলেই

দিলীপের প্রচারে বিজেপির পতাকা নেওয়া বধূ তৃণমূলেই
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শালবনী ব্লকের কাশিজোড়া সহ বিভিন্ন এলাকায় শনিবার প্রচার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন হুডখোলা গাড়িতে প্রার্থী শুভজিৎ রায় ও অন্য নেতৃত্বের সঙ্গে তিনি প্রচারে অংশ নেন। দিলীপবাবু বলেন, প্রচারে ভালো সাড়া পড়েছে। এদিন দিলীপবাবুর প্রচার কর্মসূচি ঘিরে এক অদ্ভুত ঘটনা ঘটে। কাশিজোড়ার দেউলকুণ্ডা গ্রামে দিলীপবাবু প্রচারে গিয়েছিলেন। বিজেপির তরফে জানানো হয়, প্রচার চলাকালীন তিনটি পরিবার তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছে। কিন্তু তাঁদের মধ্যে একজন-গৃহবধূ শ্যামলী সিংকে পরে তৃণমূলের কর্মসূচিতে দেখা যায়। তিনি বলেন, ‘জোর করে আমার হাতে বিজেপির পতাকা ধরানো হয়েছিল।’ এবিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, তৃণমূল ভয় দেখিয়ে পরে ওসব বলিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ