সংবাদদাতা, নাগরাকাটা: মালবাজার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া একটি দোকানে খেয়ে গিয়ে মার খেলেন এক শিক্ষক দম্পতি। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। এই নিয়ে হইচই বেঁধে যায় এলাকায়। মালথানার পুলিস অভিযুক্ত দোকানের মালিককে গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্তরা শহরের ১ নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ মোড়ের বাসিন্দা। এক প্রাথমিক শিক্ষক তাঁর স্ত্রীকে নিয়ে এদিন বাসস্ট্যান্ড লাগোয়া একটি দোকানে খেতে যান। সেখানে তাঁরা ডাল-পুরি অর্ডার করেন। কিন্তু, অনেকক্ষণ পেরিয়ে গেলেও তারা খাবার পাননি বলে অভিযোগ। খাবার দিতে দেরি হওয়ায় দোকান মালিককে প্রশ্ন করেন ওই শিক্ষক। তাতেই চটে যান দোকানিরা। দোকান মালিকের ছেলে সুরজ পন্ডিত এবং পরিবারের কয়েকজন অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে বলে শিক্ষকের অভিযোগ। বচসা চলাকালীন শিক্ষককে মাথায় আঘাত করা হলে রক্তপাত হয়। পাশাপাশি তাঁর স্ত্রীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এরপর স্থানীয়দের সহযোগিতায় জখম শিক্ষককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর মাথায় চারটি সেলাই পড়ে।
তাদের অভিযোগের ভিত্তিতে মাল বাজার থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দোকানের মালিক বৈজুনাথ পণ্ডিতকে গ্রেপ্তার করেছ। ছেলে সুরজ ফেরার। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
অপরদিকে, ধৃত দোকান মালিকের স্ত্রী সুদামা দেবী জানান, আমি, আমার স্বামী ও কন্যা মিলে দোকান চালাই। ওরা ডাল-পুরি খেতে এসেছিল। খাওয়ার পরিবেশন করতে একটু সময় তো লাগেই। তাতেই ওনারা ক্ষেপে যান। আমাদের গালিগালাজ করেন। দোকানের খাবারে থুতু দিতে শুরু করেন। আমরা বাধা দিতেই আমার স্বামী ও ছেলের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এতেই ওই ব্যক্তি পড়ে গিয়ে জখম হন। মালথানার আইসি সমীর তামাং বলেন, অভিযোগের ভিত্তিতে দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।