নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘দিলীপদা তোমায় চাই’। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে এমনই দাবি তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অনুগামীরা। তা নিয়ে দলের অস্বস্তি বেড়েছে। লোকসভা নির্বাচনের সময় দিলীপবাবুর ঘনিষ্ঠরা একাধিক সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করেছিলেন। কর্মসূচি সম্পর্কে বিভিন্ন তথ্য ওই গ্রুপগুলিতে আদানপ্রদান করা হতো। এখন সেই গ্রুপগুলিতেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার দাবি তুলে অনুগামীরা সোচ্চার হয়েছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সভাপতি পদে কে বসবে, তা নিয়ে দলের অন্দরে দড়ি টানাটানি শুরু হয়েছে। একাধিক নেতার নাম ওই পদের জন্য উঠে আসছে। সেই তালিকায় দিলীপবাবুর নামও রয়েছে। তবে অন্য কোনও নেতার অনুগামীদের এখনও ওই পদ চেয়ে সোচ্চার হতে দেখা যায়নি। কিন্তু ‘দিলীপদা তোমায় চাই’ এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য দিলীপবাবুকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে তাঁর এক অনুগামী বলেন, উনি ওই পদের উপযুক্ত। তাঁর আমলেই দলের সবচেয়ে বেশি সাফল্য এসেছিল। এত গোষ্ঠীকোন্দলও ছিল না। তিনি পদ থেকে চলে যাওয়ার পরেই দলে বিপর্যয় শুরু হয়েছে। তা নিয়ে দিলীপবাবু একাধিকবার মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন। যার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপরও তাঁর মুখ বন্ধ করা যায়নি।
Advertisement
কয়েকদিন আগে বর্ধমানে এসে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী বলেন, উনি অনেক সিনিয়র নেতা। তাই কী বলছেন, তা নিয়ে কোনও মন্তব্য করব না। তবে বর্ধমানে এসে মিঠুন রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়ে ছিলেন, সংগঠন নিয়ে আমি একশো শতাংশ সন্তুষ্ট নই। দলকে কেউ ভালোবাসছেন না। সবাই কিছু পাওয়ার জন্য আসছেন। কেউ কোনও পদে গেলে তাঁকে পা ধরে টানার চেষ্টা করা হচ্ছে।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সব জেলাতেই সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে। কিন্তু গোষ্ঠী কোন্দলের জন্য সদস্য সংগ্রহ অভিযানেও তাঁরা টার্গেট পূরণ করতে পারছেন না। বহু নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। দলের নির্দেশ সত্ত্বেও তাঁরা পথে নামছেন না। তাঁদের মধ্যে অনেকেই দিলীপবাবুর অনুগামী রয়েছেন বলে একাংশের দাবি। দলের আর এক নেতা বলেন, লোকসভা নির্বাচনে দিলীপবাবুকে মেদিনীপুর থেকে বর্ধমান নিয়ে আসা ভুল হয়েছিল। রাজ্য সভাপতি পদে তাঁকে বসানো না হলে দল আবার একটা ভুল করবে। কিছুদিনের মধ্যেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। তার আগেই দিলীপবাবুর অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।