Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে ঝাঁ চকচকে   নতুন অফিস আরএসএসের

দিল্লিতে ঝাঁ চকচকে   নতুন অফিস আরএসএসের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরছেন আরএসএস কর্মীরা। পুরনো হাফ প্যান্টের পরম্পরা নবীন প্রজন্মকে টানছে না বলে বেশবাসে বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহন ভাগবতরা। প্যান্টের খাঁকি রং বদলে হয়েছে বাদামী। এবার বদলে যাচ্ছে দিল্লির অতি পরিচিত আরএসএস সদর দপ্তরও। দোতলার জায়গায় এবার চার একরের ঝাঁ চকচকে হাই রাইজে উঠে যাচ্ছে আরএসএস। ৫ লক্ষ বর্গ ফুট জায়গাজুড়ে গড়ে উঠেছে তিন টাওয়ার বিশিষ্ট এই কমপ্লেক্স। নাম ‘কেশব কুঞ্জ’। প্রাক্তন সরসঙ্ঘপ্রধান কেশবপ্রসাদ হেগড়েওয়ারের স্মৃতিতেই এই নামকরণ । গত ১৭ সেপ্টেম্বর দিল্লির বিখ্যাত ঝান্ডেওয়ালান মন্দিরের কাছে নতুন ‘কেশব কুঞ্জ’-র উদ্বোধন করেন মোহন ভাগবত। গুজরাতের বিখ্যাত স্থপতি অরুণ দাভে এই কমপ্লেক্সের নকশা তৈরি করেন। সেই ভবনের কাজ এখন শেষ পর্যায়ে।
Advertisement
কমপ্লেক্সে থাকছে সাধনা, প্রেরণা এবং অর্চনা নামের তিনটি টাওয়ার। প্রতিটিই ১২তলার। প্রত্যেক টাওয়ারে ৮০টি রুম। কমপ্লেক্সে রয়েছে একটি ৫ শয্যার হাসপাতাল। ২০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। এই অট্টালিকার প্রতিটি কোণে সিসিটিভির নজরদারিতে। নিরাপত্তার দায়িত্বে থাকছে সিআইএসএফ। আরএসএসের মুখপত্র পাঞ্চজন্য এবং অন্যান্য নিজস্ব প্রকাশনার অফিসগুলিও এখানে স্থানান্তরিত হয়েছে। টাওয়ারে থাকছে সাড়ে হাজার বইয়ের বিরাট লাইব্রেরি। সাধারণ দর্শনার্থী এবং গবেষকদের জন্য এই লাইব্রেরি খুলে দেওয়া হবে। আরএসএস সূত্রে দাবি, ৭৫ হাজার দাতার দানে এই ‘কেশব কুঞ্জ’ গড়ে তোলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দিল্লি ইউনিটের ‘কার্যকর্তা সম্মেলন’-এর মাধ্যমে এখানে কাজ শুরু হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান ভাগবত এবং সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ