Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে বাসের সিটে খাবার ফেলায় যাত্রীকে পিটিয়ে খুন, গোপনাঙ্গে রড ঢুকিয়ে চলল অত্যাচার

দিল্লিতে বাসের সিটে খাবার ফেলায় যাত্রীকে পিটিয়ে খুন, গোপনাঙ্গে রড ঢুকিয়ে চলল অত্যাচার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বাসের সিটে খাবার ফেলেছিলেন এক যাত্রী। তার পরিণতি হল ভয়ানক। তাঁকে নৃশংসভাবে পিটিয়ে খুন করল বাসের চালক ও দুই খালাসি। শুধু তাই নয়, ওই যাত্রীর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। গত ৬ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির বাওয়ানাতে সরকারি বাস ডিপোতে। পরের দিন উড়ালপুলের কাছে  পুকুরের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। পুলিস ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, মনোজ নামে নিহত ওই যাত্রী পেশায় রাঁধুনি। বাড়ি দিল্লির নারেলাতে। ঘটনার দিন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে রান্না করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল কিছু খাবার। বাওয়ানাতে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপোতে একটি বাসে উঠে সেই খাবার খাচ্ছিলেন মনোজ। তখন অসতর্কতাবশত কিছু খাবার আসনে পড়ে যায়। এনিয়ে বচসা বাধে বাসের চালক আশিস ও তার দুই সহকর্মীর। মনোজকে তাঁর গায়ের জামা খুলে পরিষ্কার করতে বলে তারা। কিন্তু রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর শুরু করে আশিস ও তার দুই সহযোগী। তাঁর গোপনাঙ্গেও রড ঢুকিয়ে দেওয়া হয়। একটা সময় নিস্তেজ হয়ে যান মনোজ। রাতেই তাঁর দেহ উড়ালপুলের পাশে একটি পুকুরের ধারে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। পরেরদিন স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিসকে খবর দেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দিল্লির ডিসিপি (উত্তর) এন ভালসান বলেন, এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। মৃতের গোপনাঙ্গে গুরুতরভাবে আঘাত করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ