নিজস্ব প্রতিনিধি, তমলুক: দিল্লি সাইবার ক্রাইম শাখার প্যাড ও সিল নকল করে সাইবার প্রতারকরা ভুয়ো চিঠি পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা তুলছে। পূর্ব মেদিনীপুর জেলায় এরকম বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে চিঠি পাওয়ার পর ভয়ে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। হোয়াটসঅ্যাপ ডিপি থেকে ছবি সংগ্রহ করে নগ্ন মহিলার ভিডিও কলের স্ক্রিন শটের সঙ্গে জুড়ে ভয় দেখানো হচ্ছে। সাইবার শাখার ইন্সপেক্টরের নাম ও সই জালিয়াতি করে ওই চিঠি পাঠানো হচ্ছে। টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। অনেকেই লোকলজ্জার ভয়ে টাকা পাঠিয়ে দিচ্ছেন। সরাসরি হোয়াটসঅ্যাপে এধরনের চিঠি চলে আসছে। সম্প্রতি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা প্রস্তুতি নেওয়া পাঁশকুড়ার এক ছাত্র এরকম মেসেজ পেয়ে বেশ কয়েক হাজার টাকা পাঠিয়েছেন। দ্বিতীয় দফায় আরও ৫০ হাজার টাকা চেয়ে নাগাড়ে ফোন। বাধ্য হয়ে তিনি পুলিসের দ্বারস্থ হয়েছেন।
Advertisement
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে মাঝেমধ্যেই ভিডিও কল চলে আসে। সুন্দরী মেয়েদের ডিপি বসানো ওইসব হোয়াটসঅ্যাপ কল আসলে প্রতারণার ফাঁদ। ভিডিও কল চলাকালীন যৌন উত্তেজক কথাবার্তা বলার পর নগ্ন করতে বাধ্য করে। তারপর সেইসব স্ক্রিন শট নিয়ে প্রতারণা করা হয়। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার হুমকি। কাঁথি শহরের এক তৃণমূল নেতার ছেলে সহ অনেকেই এধরনের প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু, হোয়াটসঅ্যাপ ডিপি থেকে ছবি সংগ্রহ করে সেই ছবিকে নগ্ন যুবতীর হোয়াটসঅ্যাপ ভিডিও কলে জুড়ে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠানোর ঘটনা একেবারে অভিনব।
সম্প্রতি সাইবার ক্রাইম দিল্লি শাখার প্যাড নকল করে সাইবার প্রতারকরা চিঠি দিচ্ছে। তাতে দু’বছরের জেল এবং সাড়ে ১২ হাজার টাকা জরিমানা হতে পারে বলে ভয় দেখানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যুবতীকে জোর করে নগ্ন হতে বাধ্য করা, ছবি ও ভিডিও তুলে রাখার অভিযোগ এনে ওইসব চিঠি পাঠানো হচ্ছে। যদিও চিঠি পাওয়ার পর অনেকেই আকাশ থেকে পড়ছেন। এধরনের ঘটনার সঙ্গে বিন্দুবিসর্গ যোগ না থাকার পরও কীভাবে এই চিঠি আসছে তানিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। সম্প্রতি পাঁশকুড়া, নন্দকুমার এবং কোলাঘাটে এরকম বেশ কয়েকজন চিঠি পেয়েছেন।
ভূপতিনগর থানার এক পুলিস অফিসার বলেন, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ছেলেরই এক সহপাঠী এরকম দিল্লি সাইবার ক্রাইম সেলের নামে ভুয়ো চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। নিজের পড়াশোনা ব্যহত হচ্ছে। ইতিমধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে ফেলেছে। আরও ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। এধরনের ঘটনা থেকে সতর্ক না হলেই মুশকিল।