নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীকে মার্লেনাকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বেছে নিল আপ। আজ, রবিবার আম আদমি পার্টির পরিষদীয় দলের বৈঠকে আপ বিধায়ক সঞ্জীব ঝা আতিশীর নাম প্রস্তাব করেন। এরপরই আপের তরফ থেকে ঘোষণা করা হয় দিল্লির বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন আতিশী। বস্তুত, দিল্লিতে আগে এই পদে কোনও মহিলাকে দেখা যায়নি। মহিলা হিসেবে বিরোধী দলনেতার ভূমিকায় আতিশীই প্রথম।
এ প্রসঙ্গে আতিশী বলেন, “আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালকে আমি ধন্যবাদ জানাই। তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন। ”
আগামী সোমবার দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। চলবে তিন দিন। রাজধানীর ক্ষমতাসীন বিজেপি সরকার জানিয়েছে, বকেয়া থাকা ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে।