সংবাদদাতা, ইসলামপুর: ট্যাবের টাকা জালিয়াতি করে পুলিসের ভয়ে দিল্লি পালানোর আগেই ধরা পড়ল পাঁচজন। রবিবার বিকেলে ইসলামপুর থানার সামনে শহরের মূল সড়কে পুলিস নাকা চেকিং করে। শিলিগুড়ি থেকে মালদহগামী একটি বাসে তল্লাশি চালিয়ে চারজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে ইসলামপুর কোর্ট এলাকা থেকে ধরে পুলিস। ধৃতদের বাড়ি চোপড়া ও লাগোয়া সুজালি এলাকায়।
Advertisement
পুলিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা ও হাওড়া থানার পুলিস ধৃতদের খোঁজ করছিল। এদিন ইসলামপুর পুলিসের কাছে খবর আসে অভিযুক্তরা দিল্লি পালিয়ে যাওয়ার ছক কষেছে। চোপড়া থেকে বাসে উঠে বিহারের কিষাণগঞ্জ এবং সেখান থেকে ট্রেন ধরে দিল্লি পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতরা শিক্ষা দপ্তরের পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে অন্য অ্যকাউন্টে টাকা ঢুকিয়েছিল।
ডিএসপি সোমশুভ্র কাবরি বলেন, বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসছে এখানে অভিযুক্তরা রয়েছে। আজকে খবর ছিল ট্যাবকাণ্ডে জড়িত কয়েকজন বাসে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিস নাকা চেকিং করে তাদের ধরেছে।