Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দলিল লেখক সমিতির স্মারকলিপি  

দলিল লেখক সমিতির স্মারকলিপি
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: দলিল রেজিস্ট্রির কাজে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনলাইন পেমেন্টের নতুন নিয়ম চালু হয়েছে। অবিলম্বে তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির তুফানগঞ্জ মহকুমা শাখার সদস্যরা অতিরিক্ত জেলা অবর নিবন্ধক দপ্তরে স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক হাফিজার রহমান, জেলা সদস্য তাপস সাহা সহ অন্যান্যরা। হাফিজার রহমান বলেন, এতদিন পর্যন্ত দলিল রেজিস্ট্রি সংক্রান্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করা সম্ভব হতো। নতুন নিয়মে শুধুমাত্র বিএসকের মাধ্যমে নির্দিষ্ট সীমা পর্যন্ত ফি প্রদান করা যাবে। মূলত নতুন নিয়মের বিরুদ্ধেই এদিনের কর্মসূচি।
Advertisement
সম্পর্কিত সংবাদ