Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় স্টেট জেনারেল হাসপাতালের জায়গা পরিদর্শন

ডালখোলায় স্টেট জেনারেল হাসপাতালের জায়গা পরিদর্শন
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলায় স্টেট জেনারেল হাসপাতাল তৈরির জন্য জায়গা পরিদর্শন করলেন আধিকারিকরা। মঙ্গলবার ডালখোলা শহরের প্রাণিস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ফাঁকা জায়গা পরিদর্শন করলেন পূর্তদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়েন্ত চক্রবর্তী ও জেলা স্বাস্থ্যদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মফিজুল মোল্লা। তাঁদের সঙ্গে ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ও পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার সহ অন্যান্য কাউন্সিলাররা। স্বদেশবাবু আধিকারিকদের নিয়ে জায়গা ঘুরে দেখান। তিনি বলেন, স্টেট জেনারেল হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন করা হল। এর আগেও আধিকারিকরা পরিদর্শন করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ