Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত দুই

ডালখোলায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত দুই
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ডালখোলা থানার অসুরাগড় ২৭ নং জাতীয় সড়কে। মৃত দুই যুবকের নাম সৌমেন ঘরামি ( ২৮) ও মহম্মদ মুবারক (২৭)।
Advertisement
সৌমেনের বাড়ি ডালখোলা থানার সূর্যাপুর গ্ৰাম পঞ্চায়েতের ঝিটকিয়ায়। মুবারকের বাড়ি বাজার গাঁও গ্ৰাম পঞ্চায়েতের চোপড়াবাড়ি গ্ৰামে। অসুরাগড়ে জাতীয় সড়কের পাশে ওই দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। কিষানগঞ্জ থেকে ডালখোলার দিকে আসা একটি লরি তাঁদের ধাক্কা মারে। ঘটনায় দুই যুবকের দেহ লরির চাকায় পিষ্ট হয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিস। লরিটিকে আটক করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ