Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় ক্রিকেট টুর্নামেন্ট

ডালখোলায় ক্রিকেট টুর্নামেন্ট
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলা হাইস্কুল মাঠে বুধবার শুরু হল ডালখোলা ক্রিকেট প্রিমিয়ার লিগ। এদিন খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্টরা। মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।  
Advertisement
প্রথম দিনের খেলায় পূর্ণিয়া মোড়ের সাহারা ক্লাবকে হারিয়ে জয়ী হয় উত্তর ডালখোলা। ২০ ওভারের খেলায় সাহারা ক্লাব ১৮ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে উত্তর ডালখোলা ১৮ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। একমাস ধরে চলবে এই লিগ। ২৬ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। খেলা পরিচালন কমিটির সভাপতি অভিজিৎ দে (টিটুন) জানান, চ্যাম্পিয়ন দলকে ৫১ হাজার ও রানার্সকে ৩১ হাজার নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ