সংবাদদাতা, করণদিঘি: শুক্রবার ডালখোলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনাসের প্রবেশপথে কালভার্ট নির্মাণের শিলান্যাস হল। নিগমের ভাইস চেয়ারম্যান করণদিঘির বিধায়ক গৌতম পাল এই শিলান্যাস করেন। গৌতম পাল বলেন, রিটেইনিং ওয়াল সহ বক্স কালভার্ট নির্মাণের জন্য পরিবহণ দপ্তর ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। শীঘ্রই কাজ শেষ হবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার, নিগমের রায়গঞ্জ ডিভিশনের ম্যানেজার সুমিত ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



